বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

ময়মনসিংহে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
কপি হয়েছে!

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি বিকালে ময়মনসিংহ  বিএনপির দলীয় কার্যালয়ে থেকে ময়মনসিংহ  মহানগর  মৎস্যজীবী দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শুরু পূর্বে  দলীয় কার্যালয়ের  সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: লিটন মিয়ার সভাপতিত্বে ও ময়মনসিংহ মহানগর মৎস্যজীবি দলের সদস্য সচিব  আশিক সরকারের সঞ্চালনায়  প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক  (ময়মনসিংহ বিভাগ) ও যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি আবু ওয়াহাব আকন্দ।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  মহানগর বিএনপির  সদস্য নজরুল ইসলাম ভুইঁয়া, আবদুর রউফ আকন্দ রতন, সৈয়দ শরীফ আহমেদ,মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক তিথি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সান্তনা সরকার শেলিসহ ময়মনসিংহ মহানগর  মৎস্যজীবি দলে বিভিন্ন  ওয়ার্ডের নেতাকর্মীসহ প্রমুখ।