বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিবিধ

ময়মনসিংহে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬ 

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জন আহৃত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলায় পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এই ঘটনাটি ঘটে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন, ওই গ্রামের মাহিনুর (৬৬), মোজাম্মেল হক (৫০), জরিনা খাতুন (৪৪), মো. আশরাফুল (৩৮), শাহিনুর (৩০), জিহাদ (৫)।

স্থানীয় সুত্র জানায়, দুপুরের দিকে গৃহবধু শাহিনুর বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে। তার ডাক-চিৎকারে পরিবার ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরও আক্রমণ করে এবং কামড়ে দেয়। এতে আরও চারজন আহত হয়। পরে স্থানীয় লোকজন শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসএম ইমতিয়াজ হোসেন বলেন, শিয়ালে কামড়ে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই জনকে স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।