বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিবিধ

কি দরকার ছিলো বিচ্ছেদের

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম
কপি হয়েছে!

 

কি দরকার ছিলো বিচ্ছেদের,
যখন দু’জনেই ছিলাম একই আকাশের নিচে।
হয়তো ভুল ছিল, তবু ভালোবাসা সত্যি,
মনটা বলেছিল  ‘থাকো’, তুমি শুনলে না কোনো কথা।

ব্রহ্মপুত্রের তীরে বসে আমি আজও ভাবি,
তোমার হাসিটা ভেসে আসে ঢেউয়ের স্রোতে।
জল ছুঁয়ে দেখি, মিশে আছে কত স্মৃতি,
তোমার ছোঁয়া, তোমার বলা অগণিত প্রতিশ্রুতি।

বৃষ্টির ফোঁটা ঝরে জানালার কাঁচে,
তোমার নামটা লিখে মুছে যায় অশ্রুপ্রবাহে।
ভালোবাসা তো মিথ্যে ছিল না কখনো,
শুধু সময়টা হয়েছিল নির্মম, নিঃসঙ্গ।

কি দরকার ছিলো বিচ্ছেদের,
যদি শেষমেশ দু’জনেই নিঃসঙ্গ হই?
ভালোবাসা তো হারায় না, স্রোতের মতোই বয়ে চলে
শুধু তার তীর বদলায়, ব্রহ্মপুত্রের মতো।