গতকাল বিকালে ময়মনসিংহ বিএনপির দলীয় পার্টি অফিস ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধিনস্ত ময়মনসিংহ কোতোয়ালী থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্ররাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোতোয়ালী থানা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ রব্বানীর সভাপতিত্বে ও কোতোয়ালী থানা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাজিদ হাসানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি শাকির আহমেদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন।
এসময় বক্তব্য রাখেন কোতোয়ালী থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন ও আওতাধীন কলেজ ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ
