● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিবিধ

ময়মনসিংহে কৃষক সমাবেশে ড. রফিকুল ইসলাম বলেন- শস্য বিন্যাস পদ্ধতিতে একই জমিতে তিন ফসল উৎপাদন সম্ভব

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহে একই জমিতে শস্য বিন্যাসের মাধ্যমে তিন ফসল চাষ জনপ্রিয়করণে কৃষক সমাবেশ করেছে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট। এতে রোপা আমন মাড়াইয়ের পর সরিষা চাষ শেষে বোরো ধান চাষে কৃষকদের উৎসাহিত করতেই রাইস ফার্সিং সিস্টেমস বিভাগের আয়োজনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষনা) ড. রফিকুল ইসলাম বলেন, রোপা আমন, সরিষা– ও বোরো শস্য বিন্যাস পদ্ধতি অনুসরণ করলে একই জমিতে প্রতি কৃষিবছরে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব। এতে জমির উৎপাদনশীলতা বাড়ে, কীটনাশক ও সার ব্যবহারে খরচ কমে এবং কৃষকরা বেশি লাভবান হন। এই শস্য বিন্যাস জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবিষয়ে কৃষকদের সচেতনতা ও সঠিক প্রশিক্ষণ থাকলে এই শস্য বিন্যাস পদ্ধতি এই অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের এলএসটিডি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. আফছানা আনছারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী চকনজু গ্রামে স্থানীয় শতাধিক কৃষকের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমাবেশে রাইস ফামিং সিস্টিম বিভাগের প্রধান ড. মো: ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষনা) ড. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তর ময়মনসিংহ শাখার উপপরিচালক কৃষিবিদ মো: এনামুল হক, এলএসটিডি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. আফছানা আনছারী প্রমূখ।