● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিবিধ

মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম
কপি হয়েছে!

২৩ মার্চ সোমবার ঈদের ৩য় দিনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের -মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে-, মৃগালী সিরাক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে “ঈদ পুনর্মিলনী, আকর্ষণীয় খেলা ও মেলা”অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে বালিকাদের জন্য অংক দৌড়, বালক ও প্রাপ্ত বয়স্কদের জন্য মোরগ লড়ায় ও হাড়ি ভাংগা, শিশুদের জন্য বিস্কুট দৌড়, বয়স্কদের জন্য বাঘ উড়ে-পাখি উড়ে খেলা এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় পুরষ্কার দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ ইয়ূথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৫ দলী সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান, বিশেষ অতিথি, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহের অন্যতম অরাজনৈতিক মানবসেবা মূলক সংগঠন মানবকল্যাণ ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ সমাজসেবক এম. জুবায়ের আহমেদ। সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মোঃ সবুজ মিয়া ও সঞ্চালনায় ছিলেন তরুণ সমাজসেবক ও উদ্যোক্তা মোঃ হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপভোগ করেন আশপাশের কয়েক গ্রামের শিশো-কিশোর, বালক, প্রাপ্ত বয়ষ্ক ও বয়ষ্কজনেরা।