● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিবিধ

ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য এর ৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ আংশিক কমিটি গঠিত

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:০১ পিএম
কপি হয়েছে!

 

গত বৃহস্পতিবার ২৬ শে মার্চ ২০২৬ ইং এক সাধারণ সভায় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী ময়মনসিংহ বাসীর সকলের ঐক্য মতের ভিত্তিতে ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য এর ৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আংশিক কমিটি গঠিত হল।
বিভাশ চন্দ্র সাহা কে সভাপতি ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফেরদৌস কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনান্য সদস্যরা হল যথাক্রমে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মানিক , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল এবং শেখ সোহেল মিয়া কে সাংগঠনিক সম্পাদক করে ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য এর কমিটি গঠন হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করার প্রস্তাব গ্রহণ করা রয়েছে।
উক্ত সভায় নবনির্বাচিত সভাপতি বিভাশ চন্দ্র সাহা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশ অনুযায়ী, আগামী দিনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে।
আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে।এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এবং সাধারণ সম্পাদক আশাবাদী হয়ে বলেন যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দলমত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যা–ই হোক—কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ন্যায়পরায়ণতাই হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্নমত—প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে শক্তিশালী করতে সর্বোপরি সংগঠন এর মঙ্গল কামনা করছি।