“প্রকৃতির সাথে মিলে থাকার অপর নাম ঠিকানা “এই প্রত্যয় নিয়ে ২ বছর আগে যাত্রা শুরু হয়েছিল ময়মনসিংহ বিলাসীর ঠিকানা । অনলাইন ভিত্তিক এই সংগঠনের ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো বৃক্ষ প্রেমীদের মিলনমেলা।

ময়মনসিংহে মুসলিম ইনস্টিউটেট অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল ) ওই মিলন মেলায় সভাপতিত্ব করেন বিলাসীর ঠিকানা গ্রুপের এডমিন মশিউর রহমান ও খালেদ ইবনে সিদ্দিক । বৃক্ষ প্রেমীদের মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বিবদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন নগর কৃষি ফাউন্ডেশন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম হায়দার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-সময় টিভির ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ উবায়দুল হক,দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহ হেল্পলাইন এডমিন, আশিকুর রহমান, ময়মনসিংহ ফুটব্যাংক এডমিন শাহরিয়ার মাহমুদ ফাহিম,নগর কৃষি ফাউন্ডেশনের সেক্রেটারি সোহেল রানা,বাগান বিলাস সমাচার এডমিন তাইফুর রহমান ও রিফাত কাওসার,গ্রীন সেলার প্রোপ্রাইটর মো:আনসার উল্লাহ, বিলাসীর ঠিকানা গ্রুপ এক্সপার্ট বিরু চৌধুরী ও তৈসিক। শাহনাজ ফুড কিচেন (এসএফসি) শাহনাজ আক্তারসহ প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মশিউর রহমান ও নাহিদ আল হাসান।
বক্তারা বলেন- ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী আমাদের গড়ে তোলা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। বাড়ির আশেপাশে, ছাদে এবং যেখানেই এক চিলতে জায়গা পাওয়া যাবে সেখানেই ছোট বড় গাছ লাগিয়ে আমাদের চারপাশ সবুজ করে তুলতে হবে।
সারাদিন ব্যাপি মিলন মেলা অনুষ্ঠিত হয় বৃক্ষ প্রেমীদের মাঝে। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহন কারী বৃক্ষপ্রেমীদের মাঝে উপহার দেওয়া হয়
