ময়মনসিংহে মনোরম প্রাকৃতিক পরিবেশে উৎসবমুখর পরিবেশে গত ১০ এপ্রিল মোমেনশাহী ল’ কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত চড়ুইভাতি অনুষ্ঠান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারাদিন ব্যাপী এ আয়োজন পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই চড়ুইভাতি অনুষ্ঠিত হয় ময়মনসিংহের একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে ব্রহ্মপুত্রের পাড়ে রিভার উড রিসোর্টে । সকাল থেকেই শিক্ষার্থীরা দলবদ্ধভাবে অনুষ্ঠানে অংশ নিতে শুরু করে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দিনব্যাপি চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং আড্ডা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সতীনের ছেলে নেয়না কেউ কোলে, এই খেলায় অংশগ্রহণ করে সবাই অনেক আনন্দে মেতে উঠে।
সকল শিক্ষার্থীরা গান, নৃত্য এবং কৌতুক পরিবেশনা, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এছাড়া আয়োজন করা হয় বিভিন্ন মজার খেলা, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবচাইতে আকর্ষণীয় বিষয় ছিল রাফেল ড্র ।
আয়োজক কমিটির সদস্যরা জানান, শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করে নিজেদের মাঝে নতুন বন্ধন দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা জানান, পড়াশোনার ব্যস্ততার মাঝে এমন একটি দিন তাদের মনে প্রশান্তি এনে দিয়েছে এবং সহপাঠীদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।
সার্বিকভাবে, প্রকৃতির কোলে আয়োজিত এই চড়ুইভাতি অনুষ্ঠানটি ছিল আনন্দ, সম্প্রীতি ও বন্ধুত্বের এক অনন্য উদাহরণ।
সকল শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এত সুন্দর জমকালো আয়োজন করার জন্য।
