ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ত্যাগী, পরিশ্রমী ও রাজপথের পরীক্ষিত নেতা মোঃ অনিক হাসান। তিনি পূর্বে ময়মনসিংহ মহানগর পশ্চিম থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা রেখে সংগঠনের প্রতি তাঁর অঙ্গীকার ও নিষ্ঠার প্রমাণ দিয়েছেন। দীর্ঘদিনের সেই ত্যাগ, পরিশ্রম ও সংগ্রামের স্বীকৃতি হিসেবেই তিনি এ পদে নির্বাচিত হয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে তিনি গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অনিক হাসান
নজরুল ইসলাম জুয়েল
প্রকাশিত: সোমবার, ০৪ মে ২০২৬
