২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাজশাহীতে যুবলীগের সম্মেলন ২৬ ও ২৭ সেপ্টেম্বর

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩

এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ পরীক্ষার্থীদের কথা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেন।

ফলে পূর্ব নির্ধারিত ২ ও ৩ সেপ্টেম্বর এর পরিবর্তে আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করেন তিনি।

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের এক স্বাক্ষরে আগামী সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৬ আগস্ট ২০২৩

রাজশাহীতে যুবলীগের সম্মেলন ২৬ ও ২৭ সেপ্টেম্বর

লিংক কপি হয়েছে!