২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

রাজধানীর ভাটায়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী  নিহত হয়েছে। তার নাম মোসাম্মদ নাদিয়া (২৩)।
নিহত নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার  পালিয়ে গেছে।
রোববার দুপুর পৌনে ১টার দিকে ভাটারা থানার প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন জানান, রোববার দুপুরে নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যোগে ভাটারার প্রগতি সরণী  এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বন্ধু অক্ষত আছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান,  ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত

লিংক কপি হয়েছে!