২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ মে ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লামিম মঞ্জু শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সাপে কামড় দিলে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার (১৯ মে) সকালে পাট ক্ষেত নিড়ানির জন্য কৃষক কে নাস্তা (খাবার) দিতে বাড়ি থেকে দীঘীর ভিটার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় সাপে কামড় দেয় বলে বাড়িতে ফিরে এসে তার মা-বাবাকে জানালে তারা ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গোখরা সাপ লামিম কে কামড় দেয়।

লামিম নগরকান্দা কাছিমুল উলূম মাদরাসায় পড়ত। ছেলের মৃত্যুতে তার গোটা পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৯ মে ২০২৩

নগরকান্দায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

লিংক কপি হয়েছে!