২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে শেখ কামালের ৭৪ তম জম্মবার্ষিকী উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৫ আগস্ট ২০২৩

পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জম্মবার্ষিকী নানা কর্মনূচীর মধ্যে পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (৫ আগষ্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে একে একে জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মোনাজাত করা হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৫ আগস্ট ২০২৩

পঞ্চগড়ে শেখ কামালের ৭৪ তম জম্মবার্ষিকী উদযাপন

লিংক কপি হয়েছে!