২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে যুবলীগের উদ্যোগে শোক দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। (১৫ আগস্ট) মঙ্গলবার উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোকসভা ও গণভোজের আয়োজন করা হয়।

এতে উপজেলা যুবলীগের সভাপতি মো. আবুল খায়ের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন।

বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সম্মানিত সদস্য আবুল মুনসুর।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

ঈশ্বরগঞ্জে যুবলীগের উদ্যোগে শোক দিবস পালিত

লিংক কপি হয়েছে!