২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে বিএনপি’র ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৬দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে অবরোধের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৮ নভেম্বর) বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিলটি করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিনের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিলটি বের করা হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ঝুলন চকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি শাহ মোফাজ্জল হোসেন টিপু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ক্রীরাসম্পাদক মুরাদ হোসেন হলুদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

ঈশ্বরগঞ্জে বিএনপি’র ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

লিংক কপি হয়েছে!