বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কবিতা

খুঁজে যাই এখনো আবার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৯:৩৯ এএম
কপি হয়েছে!

খুঁজে যাই এখনো আবার
বাহারউদ্দিন আহম্মেদ (শ্রাবণ)

আমি দায়বদ্ধতা থেকে
ভিন্নতার সাথে আলিঙ্গন করি,
নিজেকে হারিয়ে আবার নিজেকে খুঁজি।
— এই বিরামহীন কর্মযজ্ঞের পথে।

এই অবলায় নিজেকে হারাতে শিখে গেছি,
অজান্তেই আওড়িয়ে যায় প্রবৃদ্ধির স্বপ্ন গুলো।
আলেয়ার আশায়,
অন্ধ হয়ে গেছি ততক্ষনে আলো-আঁধার খেলায়
আমি হেরে গেছি।

নিতান্ত জিজ্ঞাসাবাদে নিজেকে খুঁজে যাই,
কখনো নদীর কাছে, কখনো পাহাড়ের কাছে
কখনোবা প্রতিকীরূপে নিজের কাছে।
— এই প্রকৃতির কাছেও নিজেকে খুঁজে পাই নি।

ভালবেসে প্রিয়তমার কাছে সুখ চেয়েছি,
সুখের উল্লাসে অজস্র ফাটল ধরলো,
ধরা দিলো বিষাদের বিদঘুটে স্বাদ হয়ে।
প্রেম-ভালোবাসার নিবেদনে নিবেদিত হলেও,
নিজেকে খুঁজেছি বারবার
নিজেকে হারিয়েই ফেলেছি আবার।

সংসার নামক মায়াদেবীর কাছেও গিয়ে ছিলাম একবার,
সেখানেও নিজেকে হারিয়ে ফেলেছিলাম
খুঁজে পাই নি,
খুঁজে পাই নি আমি নিজেকে আরেকবার।