বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কবিতা

কবিতা : নষ্ট বকুল || অধম নূর ইসলাম

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯ পিএম
কপি হয়েছে!

নষ্ট বকুল
অধম নূর ইসলাম

আমি চিন্তায় ঘুরে
নিন্দায় পড়ে
পেয়েছি কত কষ্ট,
কার চুমুতে
এ পাড়াতে হয়েছি নষ্ট।
কত খুঁজেছি একটি প্রেমিক
কিনেছি কত ফুল,
ভালোবাসার মোড়ে এসে দেখি
প্রেমিকারই যত ভুল।
প্রেমিক সে-তো শুদ্ধ পুরুষ
তার দোষ দেয়া মহাপাপ,
অন্তর আমার বিরহে পুড়ুক
দেহ আমার রোদ্দে জ্বলুক
সহ্য করি দ্বিগুণ নিন্দার তাপ।
জানি না কিভাবে ফোটাতে হয় ফুল,
এ পাড়াতে আমি এখন
নষ্ট বকুল।