বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কবিতা

নীল প্রজাপতি || সেলিম সিকদার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৭:৩২ পিএম
কপি হয়েছে!
নীল প্রজাপতি
সেলিম সিকদার
হারিয়ে দিশা রূপের নেশা নদীর চরে প্রজাপতি
পড়ন্ত বিকালবেলা রোদের খেলা নীলাকাশে নীল
অবেলায় এলে আলো দেখালে কোথায় তুমি ছিলে?
ভালোবাসার ঢঙে হৃদয় ভেঙে দিয়েছো আজ খিল।
বন বাঁদরে লতাপাতা ওপরে ঘুরে মনেতে আহ্লাদ সৃষ্টি
অপলক প্রেমিক দৃষ্টিতে তারে আমি দেখলাম,
কি অপরূপ জন্ম-জন্মান্তরে খুঁজেছিলাম এই মুখ
সুখপাখি ভেবে প্রজাপতির রং গায়ে মাখলাম।
ছুটেছি প্রজাপতির পিছু পাহাড় হিমালয় উঁচু-নিচু
চঞ্চল গতিতে প্রেমের প্রীতিতে সুভাষিত ফুলে মেলে ডানা,
নীল নীলাদ্রির নীলিমায় নীল প্রজাপতি ফুলের হলুদ
পরাগ মেখেছে শুধু বংশবৃদ্ধিতে আছে মানা।
অপেক্ষায় আছি আবারো হেমন্তের নতুন ধানের
ঘ্রাণে উড়বে প্রজাপতি সৃষ্টি হবে প্রেমের গতি,
তোমার কাছে শিখেছি মৃত্তিকাকে গায়ে মেখেছি
স্থির দৃষ্টিতে দুই নয়নে দেখলাম এক নীল প্রজাপতি।