বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কবিতা

ধৈর্য্য ধরার তৌফিক দাও || সেলিম সিকদার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৭:৫৪ পিএম
কপি হয়েছে!

ধৈর্য্য ধরার তৌফিক দাও
সেলিম সিকদার

ধৈর্য্য ধরার তৌফিক দাও গো প্রভু
তোমার কাছে করি মার্জনা,
যতই কষ্ট থাকি সহ্য দিয়ে মোরে
তোমার কাছে শেষ কামনা।
বসুধায় কষ্টের সাগরে ভেসে আমি
নাহি যেনো যাই আতলে!
বেয়ে যাবে লাহরীর মাঝেও তরণী
জীবন যুদ্ধে মনোবলে।
আপনেই কষ্টকে করেছি যে বরণ
এটাই ক’জনের ভাগ্যে জুটে,
শত লাঞ্ছনায় সমাজের গুঞ্জনায়
নাহি যেনো আমি যাই টুটে
ধরাধামে ধৈর্য্য যত,মোরে দাও- তত
তোমার কাছে করি অর্চনা,
চাইনা কষ্টের থেকে আমি পরিত্রাণ
বঞ্চনার মাঝে খুঁজি নির্দেশনা।
কষ্টের মাঝে ঘুরে ফিরে প্রকৃত সুখ
যেখানে থাকে বাঁচার সান্ত্বনা
ধৈর্য ধরার তৌফিক দাও গো প্রভু
তোমার কাছে মোর প্রার্থনা।