শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
ক্রীড়াঙ্গন

৫ হাজারে সেঞ্চুরিম্যান তামিম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ১১:০৪ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেন মুশফিকুর রহিম।
াংলাদেশের  দ্বিতীয় হলেও  বিশে^র শততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পুর্ন  করলেন তামিম।
আজ থেকে অ্যান্টিগায় শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৫ হাজার রানের জন্য তামিমের প্রয়োজন ছিলো মাত্র ১৯ রান।
সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচের করা  ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ফ্লিক করে ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে ৩ রান নিয়ে ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করেন তামিম।
৫ হাজার রান পাওয়া ইনিংসে শেষ পর্যন্ত ২৯ রানে আউট হন তামিম। তার ইনিংসে ৪টি চার ছিলো।
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মুশফিক ৫ হাজার রান করলেও, তামিম দ্রুত এই মাইলফলক স্পর্শ করেন। ৮১ ম্যাচের ১৪৯তম ইনিংসে ৫ হাজার রান করেছিলেন মুশফিক। আর ৬৮ ম্যাচের ১২৯তম ইনিংসে ৫ রানে পা রাখেন তামিম।
২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন অবধি ৬৮ টেস্টের ১২৯ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৫০১০ রান তামিমের।