২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাফ জয়ী পাঁচ নারী ফুটবলারকে বিকেএসপির সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বিকেএসপির পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান -বিকেএসপি।

বৃহস্পতিবার রাতে সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র সৌজন্যে প্রতিষ্ঠানটির অডিও ভিজুয়াল সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়।

সাফ নারী ফটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের বিকেএসপির নারী সদস্যরা হলেন আঁখি খাতুন, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, সাথী বিশ্বাস ও ইতি রাণী।

সাফ ফুটবলে অংশ নেওয়া এ ফুটবলাররা বিকেএসপি শিক্ষার্থী হওয়ায় তাদের নিজ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় এ সংবর্ধনা। এসময় তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা ক্রেস্ট ও এক লাখ টাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মা: জাহিদ আহসান রাসেল এমপি এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজাহারুল হক এএফডব্লিউসি, পিএসসি, এলএসসি, এমফিল। এ সময় তিনি কৃতি ফুটবলারদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও এক লক্ষ টাকার চেক পুরষ্কার হিসেবে প্রদান করেন।

এছাড়াও যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও বিকেএসপির কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

সাফ জয়ী পাঁচ নারী ফুটবলারকে বিকেএসপির সংবর্ধনা

লিংক কপি হয়েছে!