বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০১:৪০ পিএম
কপি হয়েছে!

বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের টস হয়ে গেলো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করবে পাকিস্তান।

নির্ধারিত সময়ের মিনিট দশেক আগে টস হয়। জস বাটলার টস জেতেন। আগে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘বিশাল ম্যাচ, স্নায়ুচাপ ধরে রেখেছি, দলের মধ্যে দারুণ শক্তি বিরাজ করছে এবং স্টেডিয়ামেও দারুণ পরিবেশ। দুই দলই দারুণ ফর্মে। উইকেট ভালো মনে হচ্ছে। আবহাওয়ার কথা ভেবে আমরা প্রথমে বোলিং নিলাম।’

সেমিফাইনালের দল নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড। মার্ক উড কিংবা ডেভিড মালানের জায়গা হলো না। খেলবেন ক্রিস জর্ডান ও ফিলিপ সল্ট।

টসের পর বাবর আজমও বললেন তিনি হলেও ফিল্ডিং নিতেন আগে, ‘আমরা বোর্ডে রান তুলে তাদের ওপর চাপ তৈরির চেষ্টা করবো। দল যেভাবে খেলছে অসাধারণ। ইতিহাস ফিরে আসতে পারে (১৯৯২ থেকে)… আমরা আমাদের সেরাটা করবো।’