২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিক

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে দ্বিতীয় সন্তানের মুখ দেখতে দেশে ফিরে এসেছিলেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে।

এবার তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিক।

সোমবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুশফিক নিজেই।

মুশফিক তার পোস্টে লেখেন, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা ও নবজাতক দুজনেই বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং দুজনেই সুস্থ আছেন।

এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিক

লিংক কপি হয়েছে!