● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
ক্রীড়াঙ্গন

সাফজয়ী গোলরক্ষক ইয়ারজানের আগমনে পঞ্চগড়ে আনন্দে ভাসছে জনগণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম
কপি হয়েছে!

তিন মাস পর নিজ জেলা পঞ্চগড়ে ফিরেছেন সাফজয়ী তারকা গোলরক্ষক ইয়ারজান বেগম, শিউলি, বৃষ্টি ও আলপি।

৩০ মার্চ, শনিবার একটি নৈশ্য পরিবহনে ঢাকা থেকে পঞ্চগড়ে পৌছায় তারা।

সকালে টুকু ফুটবল একাডেমির খেলোয়াড় ও সহপাঠিরা ফুলেল মালা দিয়ে বরণ করে নেন ইয়ারজানকে। তার এমন কৃতিত্বের পর পঞ্চগড়ের মাটিতে প্রথম পা রাখায় দুপুরে একাডেমির পক্ষ থেকে একটি পিকআপ ভ্যান ভাড়া করে আনন্দ মিছিল করেছে টুকু ফুটবল একাডেমি।

এদিকে বিকালে বোদা উপজেলা ফুটবল একাডেমী থেকে শিউলি, বৃষ্টি ও আলপি ৩ জনকে বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজীর ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেন। এর পাশাপাশি বোদা উপজেলা একাডেমি থেকে অনূর্ধ্ব ১৯ এর খেলা মিতু ও তৃষ্ণা কেও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বোদা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ মোফাজ্জল হোসেন বিপুল, বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম, একাডেমির পরিচালক আব্দুর রহিম রিপন ও মাহমুদুল হাসান বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন।