শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ক্রীড়াঙ্গন

ড্রেসিং রুমে কেক কেটে মুশফিকের মাইলফলক উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ১০:১৯ পিএম
কপি হয়েছে!

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৫ রান করেন দলের ব্যাটার মুশফিকুর রহিম। এই ইনিংস খেলার পথে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। আর বিশে^র ৯৯তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশি।
মুশফিকের এমন অর্জনকে আরও বেশি স্মরনীয় করতে দিনের খেলা শেষে বাংলাদেশের ড্রেসিং রুমে কেক কাটা হয়। দলের খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন মুশফিক। তখন দলের সকলেই করতালি দেন। এরপর কেক কেটে দলের ওপেনার মাহমুদুল হাসান জয়কে খাইয়ে দেন মুশি।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে  টেস্ট অভিষেক হয় মুশফিকের। ৮১তম ম্যাচে এসে ৫ হাজার রান পূর্ণ করলেন তিনি।