শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ক্রীড়াঙ্গন

সর্বোচ্চ রান ম্যাথুজের, দ্বিতীয় মুশফিক আর তৃতীয়স্থানে লিটন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০৭:০৪ পিএম
কপি হয়েছে!

আজ শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলংকা দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন  লংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ।
২ টেস্টের ৩ ইনিংসে ব্যাট করে ২টি সেঞ্চুরিতে ৩৪৪ রান করে সিরিজ সেরাও হয়েছেন ম্যাথুজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রান ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি। সিরিজে তার ব্যাটিং গড়- ১৭২।
ম্যাথুজের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে  বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাস। ৩ ইনিংসে ৩০৩ রান করেছেন মুশফিক। দুই  টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি । প্রথম টেস্টে ১০৫ ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করেন মুশফিক। চট্টগ্রামে প্রথম টেস্টে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। সিরিজে মুশফিকের ব্যাটিং গড়- ১৫১ দশমিক ৫০।
২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিতে ৩ ইনিংসে ২৮১ রান করেছেন লিটন। প্রথম টেস্টে ৮৮ রানে থামলেও, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পর্নে করে ১৪১ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫২ রানের ইনিংস খেলা লিটনের   ব্যাটিং গড় ৯৩ দশমিক ৬৬।
সিরিজে চতুর্থ সর্বোচ্চ রান শ্রীলংকার দিনেশ চান্ডিমালের। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২২৯ রান করেছেন তিনি। ২টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮ রান করেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারতেœ।
বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজে সেরা পাঁচ ব্যাটার :
ব্যাটার    ম্যাচ    ইনিংস    রান    গড়    ১০০    ৫০
অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা)    ২    ৩    ৩৪৪    ১৭২.০০    ২    ০
মুশফিকুর রহিম (বাংলাদেশ)    ২    ৩    ৩০৩    ১৫১.৫০    ২    ০
লিটন দাস (বাংলাদেশ)    ২    ৩    ২৮১    ৯৩.৬৬    ১    ২
দিনেশ চান্ডিমাল (শ্রীলংকা)    ২    ৩    ২২৯    ১১৪.৫০    ১    ১
দিমুথ করুনারতেœ (শ্রীলংকা)    ২    ৩    ১৪৮    ৪৯.৩৩    ০    ২