২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে আর্টিফিশিয়াল টার্ফ ফুটবল খেলার মাঠ শুভ উদ্ভোধন

নজরুল ইসলাম জুয়েল
নজরুল ইসলাম জুয়েল
প্রকাশিত: বুধবার, ২০ মে ২০২৬

 

ময়মনসিংহ আকুয়া বাইপাস এলাকায় প্রথম আর্টিফিশিয়াল টার্ফ ফুটবল খেলার মাঠ শুভ উদ্ভোধন করেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলাম ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন,ময়মনসিংহ ক্রীড়া সংস্থা সদস্য সচিব এ কেএম মাহবুবুল আলম।

সভাপতিত্ব করেন দ্যা ক্যাপ্টেস্ এরিনার চেয়ারম্যান মো: আসাদুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর  ইসতিয়াক আহমেদ আবিদের পরিচালনায়।

এসময় তিনি বলেন, ময়মনসিংহ এই অঞ্চলটি খেলাধুলার জন্য এক সময় খুব বিখ্যাত ছিল। এখন কিছুটা হারিয়ে গিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যুব সমাজকে মাঠে রাখার জন্য এবং খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার জন্যে ইতিমধ্যেই প্রাইমারি স্কুলে খেলাধুলার সকল ইভেন্ট বাধ্যতামূলক করেছে। পাঠ্যসূচিতে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন এবং তাদেরকে প্রশিক্ষণের জন্যে ক্রীড়া শিক্ষক ইতিমধ্যেই নেওয়ার জন্য পরিকল্পনা করেছেন। নতুন নতুন আইটেমের জন্য ট্রেনিং করাবেন এবং স্কুলে তাদের চাকরির ব্যবস্থা করবেন। আর যারা খেলাধুলায় থেকে অনেক সময় বয়সের কারণে অবসর নেন তারা খুব চিন্তাগ্রস্ত হয়ে যায়। যারা খেলাধুলা পেশা হিসেবে অতীতে সে কোন সিস্টেম ছিল না।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২০ মে ২০২৬

ময়মনসিংহে আর্টিফিশিয়াল টার্ফ ফুটবল খেলার মাঠ শুভ উদ্ভোধন

লিংক কপি হয়েছে!