বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

শাহারিয়ার আলিফ-এর প্রথম কাব্যগ্রন্থ “অদ্বিতীয়র তৃতীয় ব্যথা”

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০২:৪৭ পিএম
কপি হয়েছে!

এবারের বইমেলা উপলক্ষে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে শাহারিয়ার আলিফ-এর প্রথম কাব্যগ্রন্থ “অদ্বিতীয়র তৃতীয় ব্যথা”। কবিতার বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। আইয়ুব আল আমিন এর প্রচ্ছদে ৫৫ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০ টাকা। বিশেষ বইটি বিভিন্ন অনলাইন বুক শপে পাওয়া যাচ্ছে।

পাঠকের সাড়া পাওয়ার বিষয়ে শাহারিয়ার আলিফ বলেন, রকমারির মাধ্যমে সৌদি আরব থেকেও পাঠক বইটি সংগ্রহ করেছেন, এমনকি আমেরিকা থেকেও বইটির অর্ডার এসেছে। এছাড়া দেশের নানা প্রান্ত থেকে পাঠক বইটি ক্রয় করছেন।

শাহারিয়ার আলিফ প্রেমের কবি হিসেবে পরিচিত। তার জন্ম মাগুরায়। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণ না হলেও খেলার প্রতি তার প্রেম এতটুকু কমেনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে লিখছেন উপন্যাস। যেটা খুব শীগ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শাহারিয়ার আলিফ।