২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

তামান্না ইসনাইনের নতুন বই ‘অবশেষে এলে তুমি’

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক তামান্না ইসনাইন এর নতুন বই ‘অবশেষে এলে তুমি’। বইটি প্রকাশ করছে নব সাহিত্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শাহাদাত হোসেন।
প্রকাশক জানান, ‘অবশেষে এলে তুমি’ বইটি মেলায় প্রকাশনীর ৭৪৩, ৭৪৪ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য ২০০ টাকা। স্টলের পাশাপাশি বইটি রকমারি ডট কমে পাওয়া যাবে।
‘অবশেষে এলে তুমি’ লেখকের প্রথম একক আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি লেখকের নিজের জীবনের এক অপূর্ব প্রেমকাহিনী এবং নারী ও মাতৃত্বের জন্য যে আত্মত্যাগ তা লেখকের কলমের ছোঁয়ায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা লেখকের নিজের জীবনের গল্প হলেও অনেকের মনে দাগ কাটতে সক্ষম হবে। এছাড়াও লেখকের তিনটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

তামান্না ইসনাইনের নতুন বই ‘অবশেষে এলে তুমি’

লিংক কপি হয়েছে!