● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
নতুন বই

শুরু হয়েছে ‘মাধবী ফোটাবো তুমি আসবে?’র প্রি অর্ডার

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭ পিএম
কপি হয়েছে!

এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক মনির মোহাম্মদের প্রথম কাব্যগ্রন্থ ‘মাধবী ফোটাবো তুমি আসবে?’। বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন লিমন মেহেদী। বইটির মলাটমূল্য ১৩৫ টাকা রাখা হয়েছে। প্রি অর্ডারে বইটি ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রি অর্ডারের প্রথম একশ জন পাবে ‘মাধবী ফোটাবো তুমি আসবে?’ লেখা মাস্ক এবং দশ জন পাবে টি-শার্ট।

‘মাধবী ফোটাব তুমি আসবে?’ বইটিতে ৫৬ টি কবিতা রয়েছে। বইটির গায়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রকাশনী সূত্রে জানা গেছে বইটি এ সপ্তাহে মেলায় প্রকাশনীর নিজস্ব ১৪৮ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়া বইটি বিভিন্ন অনলাইন বুকশপ থেকে পাঠকরা কিনতে পারবে।

বইটির প্রসঙ্গে লেখক মনির মোহাম্মদ বলেন, আশাকরি আমার আগের প্রকাশিত সবগুলো বইয়ের মত পাঠকরা আগ্রহ নিয়ে আমার কবিতার বইটিও সংগ্রহ করবে। দীর্ঘদিন ধরে আমি কাব্যগ্রন্থটি নিয়ে কাজ করছি। আশাকরি কবিতাগুলো আমার পাঠকদের মুগ্ধ করবে।

মনির মোহাম্মদের প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে উপন্যাস- এগারসিন্ধুর, নয়া বউ, নাইওরি এবং গল্পগ্রন্থ নীলাদ্রি। এ ছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়ছে ‘নগরের চিঠি’, ‘পরসমাচার’ নামে দুটি গল্প-কবিতার সংকলন। এবার সম্পাদনা করছেন ‘পুনশ্চ’ নামে আরেকটি সংকলন।