বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:২৩ পিএম
কপি হয়েছে!

অমর একুশে বইমেলায় আসছে কবি সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা পাতা প্রকাশ। প্রচ্ছদ করেছেন মনিরা আক্তার।

বইটি সম্পর্কে সাজেদুর আবেদীন শান্ত বলেন, ‘প্রথম কবিতার বইয়ে ভালো সারা পেয়েছিলাম। অনেক গুণীজন বইটি পড়েছেন এবং আলোচনা করেছেন। সেই সাহস নিয়েই এবার দ্বিতীয় বই করা। আশাকরি প্রথম বইয়ের মতোই এ বইও পাঠক নন্দিত হবে এবং পাঠকরা নতুন কিছু পাবেন’।

সাজেদুর আবেদীন শান্ত একাধারে কবি, সাংবাদিক, লেখক, আলোকচিত্রী ও সামাজিক সংগঠক।তিনি ১ ফেব্রুয়ারী গাইবান্ধার সাঘাটা উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি বিভিন্ন দৈনিক পত্রিকার ফিচার প্রদায়ক হিসেবে কাজ করছেন।সাংবাদিকতায় তার যাত্রা শুরু একটি অনলাইন নিউজপোর্টালে লেখালেখির মাধ্যমে। এরপর স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন তিনি।

বর্তমানে তিনি দ্যা ডেইলি স্টার, ইত্তেফাক, যায়যায়দিন, দৈনিক করতোয়া সহ বেশ কিছু বাংলা-ইংরেজি দৈনিক এবং জাগো নিউজ, একুশে টিভি অনলাইন, রাইজিংবিডি, বাংলাদেশজার্নাল, ডেইলি বাংলাদেশের মতো আরও পাঠকপ্রিয় অনলাইন পোর্টালে ফিচার প্রদায়ক হিসেবে কাজ করছেন।

তিনি মূলত জনজীবন, প্রকৃতি, উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিত্ব, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ফিচার লেখেন।

শৈশবে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। এরপর বগুড়ার স্থানীয় দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় নিয়মিত কবিতা লিখতেন। বর্তমানে তিনি দেশের জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প ও কলাম লেখেন।

তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ ২০২১ সালের বইমেলায় প্রকাশ হয়।এছাড়াও তিনি নিয়মিত সম্পাদনা করেন শিল্প সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’।

ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ‘প্রভাতের আলো তরুণ সংঘ সম্মাননা (২০২২)’ লাভ করেন।