বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

বইমেলায় মোহাম্মদ বিন এমরান-এর “আলোবতীর কালো খাতা”

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩১ এএম
কপি হয়েছে!

অমর একুশে বইমেলা ২০২৩ এ আসছে তরুণ লেখক মোহাম্মদ বিন এমরান-এর প্রথম একক কাব্যগ্রন্থ “আলোবতীর কালো খাতা”। পরাগ ওয়াহিদ এর প্রচ্ছদে বইটি প্রকাশ করছে শিখা প্রকাশনী। মলাট মূল্য ২২৫ টাকা। বইমেলায় ৪৩-৪৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। মেলার পাশাপাশি বিশেষ ছাড়ে রকমারি, বই ফেরী, প্রথমা সহ বিভিন্ন অনলাইন বুক শপ থেকে পাঠক বইটি সংগ্রহ করতে পারবে।

মোহাম্মদ বিন এমরান-এর লেখালেখির হাতেখড়ি শৈশবে। ইতোমধ্যে বিভিন্ন যৌথগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে।

বইটি প্রসঙ্গে মোহাম্মদ বিন এমরান জানায়, দুঃখবোধকে কবিতার নিউক্লিয়াস মেনে কলম ধরার পর জেনেছি কৃত্রিম বুদ্ধিমত্তার এ যন্ত্রভুবনে (ভালোবাসার মানুষেরই যেখানে বড্ড অভাব সেখানে) কেউ আপনাকে খুব যত্ন করে দুঃখ দেবে, কিছু ‘সুন্দর বিরহ’ রেখে যাবে এমনটা আশা করা বৃথা।
কেউ বলতে পারেন, কবিতায় সাজানো দুঃখ মানুষকে আরও দুঃখী করে তোলে। আদতে তা নয়। আমি কেবল বিষণ্ণ পৃথিবীর দুঃখ-ভান্ডার থেকে দুফোঁটা অশ্রু তুলে এনে দেখাতে চেয়েছি দুনিয়ার সব অবহেলা, ক্রন্দন আর ক্রোধ দাঁতে দাঁত চেপে পরিণত করা যায় জীবনীশক্তিতে, বুকভরা কান্নার ঢেউ মুখের হাসিতে ভাসিয়ে দেয়া যায়, অসীম দুঃখ নিয়েও বেঁচে থাকা যায় নির্দ্বিধায়।

মোহাম্মদ বিন এমরানের জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলায়। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে মোহাম্মদ ছোট সন্তান। তিনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। লেখালেখির পাশাপাশি মোহাম্মাদ ছোটবেলা থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। সিরাজগঞ্জ জেলার “ভলেন্টিয়ার্স স্টুডেন্টস পার্লামেন্ট” নামক একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও বাংলাদেশের একটি বই পড়ার বৃহৎ প্ল্যাটফর্ম “বই বৃক্ষ”-এর শাখা সমন্বয়কারী হিসেবে যুগান্তকারী অবদান রেখে যাচ্ছেন প্রতিনিয়ত। বর্তমান তরুণ সমাজের জন্য মোহাম্মদের কার্যক্রম প্রশংসনীয় ও অনুকরণীয়।