বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

বগুড়ায় শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’র পাঠ উন্মোচন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৯:৩৪ পিএম
কপি হয়েছে!

শুক্রবার (১৭ মার্চ) বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ সভাকক্ষে কবি, লেখক ও গণমাধ্যমকর্মী সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ­ ভোর অথবা মৃত্যু’র পাঠ উন্মোচন­ হয়।
এদিন বিকালে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন সোনাতলার স্থানীয় কবি-সাহিত্যিক, সাংবাদিক ও শিল্প-সংস্কৃতি অঙ্গণের মানুষে­রা। অনুষ্ঠানে ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’র ওপর আলোচনার­ পাশাপাশি লেখক সাজেদুর আবেদীন শান্তর নানান শিল্পকর্মের ওপ­র বিশদ আলোচনা করেন ব­ক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছি­লেন লেখক, সম্পাদক ও প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা থানার উপ পুলিশ পরিদর্শক নুর ইসলাম, লেখক ও যুদ্ধ দলিলের জেলা সমন্বয়ক রাশেদুজ্জামান রণ, শিক্ষক আশরাফুল ইসলাম, আলোর প্রদীপের চেয়ারম্যান মেহেরুল ইসলাম৷
এসময় আরও উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক লতিফুল ইসলাম, সাংবাদিক বিকাশ, গল্পকার সাকি সোহাগ ও উদীচী শিল্পী গোষ্ঠীর সোনাতলা উপজেলার আহবায়ক সজল চন্দ্র শীলসহ আরও অনেকে।
আলোচনার পর বইটি সম্পর্কে লেখক বক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন এবং বক্তারা লেখকের লেখালেখির সাফল্য কামনা করেন।