বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
নতুন বই

বইমেলা সাড়া ফেলছে শিমুর ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ পিএম
কপি হয়েছে!

বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ লেখক আহমেদ শিমুর নতুন বই ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’। বইটি প্রকাশ করেছে অনুজ প্রকাশনী। বইমেলায় দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ বইটি পরিবেশক এশিয়া পাবলিকেশন্সের স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি সহ বিভিন্ন অনলাইন বুকশপে বিশেষ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে।

সামাজিক থ্রিলার জনরার উপন্যাস ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’। উপন্যাসটির শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়েছে একটি খুনের রহস্য বের করার মাধ্যমে। যে রহস্য বের করতে গিয়ে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বের হয়ে এসেছে। খুন হতে হয়েছে একের পর।

বইটি সম্পর্কে জানতে চাইলে আহমেদ শিমু বলেন, মূল থিমকে ঠিক রেখে উপন্যাসটিতে নিতু চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অটিজম বাচ্চার জীবনের নির্মমতা। যাপিত জীবনের প্রেম, ব্যর্থতা আর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই এই উপন্যাস। তিনি আরও বলেন, এই উপন্যাসের প্রতিটি চরিত্রই আমাদের সমাজের হয়ে কথা বলবে। কখনো ভাবাবে আবার কখনো পাঠক থমকে যাবে।

আহমেদ শিমু গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগে স্নাতকোত্তর শেষ করেন। স্বামী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের সঙ্গে বর্তমানে ময়মনসিংহে থাকেন। ‘শেষ পৃষ্ঠা’, ‘অদৃশ্য দেয়াল’, ‘স্পর্শিতা’ এবং ‘দর্পণ’ তার প্রকাশিত গ্রন্থ।